300
ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ কামারখন্দে প্রতিবেশীর ময়লা আবর্জনায় পানি বিষাক্ত হয়ে মরে ভেসে উঠল দুই লক্ষাধিক টাকার মাছ

admin
April 15, 2026 10:26 pm
Link Copied!

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ঝাঐল ইউনিয়নের ভারাঙ্গা গ্রামে প্রতিবেশীদের অবহেলায় পুকুরে পায়খার মল ও ময়লা আবর্জনা ফেলার কারণে পানি বিষাক্ত হয়ে মরে ভেসে উঠল দুই লক্ষাধিক টাকার মাছ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকাল ৩ ঘটিকার দিকে মাছ ফেসে উঠা শুরু করে। নানা পদক্ষেপের পরেও কোন উন্নতি না হওয়ায় ধীরে ধীরে সমস্ত মাছ মরে ভেসে উঠে। পঁচা মাছের দুর্গন্ধে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পুকুরের উপরে মাছের স্তুপের পাশে কান্না কাটি করছে মৎস চাষী মোঃ রফিকুল ইসলাম ময়নাল।
তার সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন,আমি দীঘদিন ধরে মাছ চাষ করছি।আমি এই পুকুরটিতে গত দুই বছর আছে আনুমানিক দুই লক্ষ টাকার মূলধন নিয়ে মাছ চাষ শুরু করি। পুকুরের চারপাশে ১০ থেকে ১২ থেকে পায়খানা থেকো মল ও ময়লা আবর্জনা আমার এই পুকুরে তারা ফেলে।আমি আনেক অনুনয় করে বলে তারা কোন কর্ণপাত করেন না। তারা উল্টো আমাকে ক্ষতিগ্রস্ত করতে বেশী বেশী করে ময়লা ফেলেন।
এলাকার ময় মুরুব্বীদের কাছে দরনা দিয়েও কেউ কোন প্রতিকার করেন না। তারা বলেন আমরা কি করমু এই নিয়ে কি আমরা কার সাথে ঝগড়া ফ্যাসাদ করমু।

রফিকৃল ইসলাম ময়নাল আরো বলেন,এখন প্রতিটি মাচের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজন হয়েছে।আমি আর কদিন পরেই মাছগুলি ধরে বিক্রি করা কথা চিন্তা করছিলাম। তার মাঝেই আমার এই ক্ষতি হইলো।
আমি এখন কার কাছে বিচার দিমু,কে আমাকে সহযোগিতা করবো।
রফিকুল ইসলাম ময়নালের ছেলে সবুজের সঙ্গে কথা হলে তিনি জানান আমার আব্বা খুব কষ্ট করে পুকুরটিতে মাছ চাষ করেন। কিন্তু পুকুরের চারপাশের বাসিন্দাদের জন্যই মুলত আমাদের এই ক্ষতি হইলো। আমরা অনেক চেষ্টা করেও তাদেরকে মানাতে পারিনাই। আমাদের যা ক্ষতি হয়ে গেছে তা নিয়ে আসলে অভিযোগ করে কোন লাভ নাই তবে সরকারের কাছে আমাদের দাবি আমার আব্বা যেন আবার তার মাছ চাষ করতে পারে তার জন্য আমি সন্তান হিসেবে সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে কামারখন্দ উপজেলা মৎস কর্মকর্তা অঞ্জন কুমার রায় ঘটনাটির বিবরণ শুনে খুবই মর্মাহত হন। তিনি বলেন ক্ষতিগ্রস্ত মৎস চাষী য়েন আমার সাথে যোগাযোগ করেন।আমি ইউএনও স্যারের সাথে কথা বলে আমাদের তরফ থেকে যা কিছু সম্ভব আমরা তা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST