300
ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৯৭৫ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক বিক্রেতা আটক: র‌্যাবের অভিযান

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী পরিবহনে আকস্মিক অভিযান চালিয়ে প্রায় এক হাজার পিস বুপ্রেনরফিন নেশাজাতীয় ইনজেকশনসহ মোছাঃ বেগম (৬৮) নামের বয়োবৃদ্ধ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা।
​১৪ আগস্ট ২০২৬ তারিখে সংঘটিত এই অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-১২ এর সদর কোম্পানির একটি বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের দাথিয়া দিগর এলাকার হানিফ ফুড ভিলেজের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে রংপুর থেকে ঢাকার দিকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারীকে হাতেনাতে পাকড়াও করা হয়।
​জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে অত্যন্ত চতুর উপায়ে এই নিষিদ্ধ ইনজেকশনগুলো সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে করে দেশের বিভিন্ন প্রান্তে তা পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন তিনি।
​এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের এই ধরনের সাড়াঁড়াশি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এদিকে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক নারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST