300
ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে তাড়াশে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
​১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রী ২৩:৫০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামস্থ জনৈক মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
​মো. কাওছার হাবীব (২৫), পিতা-মো. নজরুল ইসলাম।
​মো. শরিফুল ইসলাম (৩০), পিতা-মো. সাজ্জাদ আলী।
উভয়ের ঠিকানা: সাং-ভাদাশ, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
​র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট বা অ্যাপসের মাধ্যমে অবৈধ জুয়া খেলায় অংশ নিয়ে আসছে।
​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST