300
ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন ‎

admin
September 1, 2026 1:57 pm
Link Copied!

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

‎সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও সাম্যের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

‎আলোচনা সভায় কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন এবং জাতীয় জীবনে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
‎এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ।

‎বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে সাহস জোগায়। তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও সাম্যের চেতনায় উদ্বুদ্ধ করতে নজরুলের জীবন ও সাহিত্যকে আরও বেশি করে তাদের কাছে তুলে ধরতে হবে।

‎পরে চলনবিল মুকুল মেলার সংগীত শিক্ষক শাহ আলমের সুর ও পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন। পাশাপাশি আবৃত্তিশিল্পীরা কবির সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। এতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST