স্টাফ রিপোর্টারঃ
(২৮ মার্চ) শনিবার রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ এক প্রেমিক যুগলকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির ইনফরমেশন সিস্টেমস (আইএস) বিভাগের ছাত্রী।
উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

