300
ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মানব সেবায় প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের কম্বল বিতরণ

জাহিদ হাসান
January 23, 2026 3:26 pm
Link Copied!

প্রতি বছরের ন্যায় এবারেও মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ থেকে গরিব,অসহায় ও দু:স্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতে কাতর অনেক দরিদ্র পরিবারই নতুন কম্বল পেয়ে খুশি।শীত নিবারণে কম্বল পেয়ে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন।বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কে.এম আমিনুল ইসলাম হেলাল।স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদ,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,এস এম ফারুক হায়দার,হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম,তুষার তালুকদার,নাজমুল হুদা,রাজু আহমেদসহ অনেকে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মত কোন বস্ত্র নেই।সকলের সম্মিলিত প্রচেষ্টাই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দরিদ্র অসহায় মানুষের জন্য শীত নিবারণে কিছুটা হলেও লাঘব হবে।সমাজের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেরা খুশি।ভবিষ্যতেও আমরা এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই।
বক্তারা আরও বলেন,সমাজের বিত্তবানদের এমন মানব সেবামুলক কাজে এগিয়ে আসা উচিত।”প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন সব সময়ই সামাজিক কাজ ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে।সংগঠনের এমন অনেক মানবিক উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে।কম্বল বিতরণসহ সংগঠনের অনেক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST