গ্রামীণ খবর ডেস্কঃ
গ্রামীণ ব্যাংক,চাঁদপুর যোনের শাহরাস্তি এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব ফরিদ মিয়া(৫০)স্ট্রোক জনিত কারণে গতকাল ১৬ জুন রাত ২ ঘটিকায় ভৈরবের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন(ইন্না লিল্লাহি…..রাজিউন। চাকুরির শুরুতে তিনি অফিসার পদে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি বিভিন্ন শাখায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শাহরাস্তি এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তিন মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু তে গ্রামীণ ব্যাংক পরিবার ও আত্মীয় স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাযার নামাজ আজ দুপুর ২ ঘটিকায় নরসিংদীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

