300
ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জে সরকারের বর্তমান নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী  প্রচার কার্যক্রমের আওতায়  সিরাজগঞ্জের
শাহজাদপুর উপজেলায় রুপবাটি ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শাহজাদপর উপজেলা
রুপবাটি ইউনিয়ন পরিষদ হল রুমে এ  ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপপবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রেজাউল করিম। সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক  মোহাম্মদ আলী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা তথ্য অফিসের উপপরিচালক  মোহাম্মদ আলী তিনি তাঁর বক্তব্যে সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ এবং স্বাস্থ্যসেবাসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।তিনি আরও উল্লেখ করেন, একটি বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে তিনি উপস্থিত নারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন,
শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার মো: মকবুল হোসেন, নরী উন্নয়ন সংগঠন এর সভাপতি মোছা: পারভিন  খাতুন ,  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহজাদপুর আহ্বায়ক মো: সারোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য ঃ  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসুচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ, মানব পাচার, মাদক, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST