300
ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

Link Copied!

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ‌পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। পৌর ১ ও পৌর ২ ক্লাস্টারের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল এতে অংশগ্রহণ করে।
খেলায় সভাপতিত্ব করেন হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরীনা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলু রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম এবং অরুণ দেবনাথসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলু রহমান তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ করে তোলে। এ ধরনের টুর্নামেন্ট তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলার সার্বিক দায়িত্ব পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, যার মধ্যে ছিলেন আব্দুস সালাম তালুকদার ও গোলজার হোসেন। ম্যাচ পরিচালনা করেন হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টাফ সদস্য মোঃ সেখ রাসেল।
ফাইনাল খেলায় বালক বিভাগে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় সয়াগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অন্যদিকে বালিকা বিভাগে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বা‌লিকা বিভাগে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST