300
ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে মাদক কারবারি আটক: উদ্ধার ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইন

Link Copied!

সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আশরাফুল ইসলাম (৪০) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে বাহিনীটি।
সোমবার (৮ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি চৌকস দল সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। সকাল সোয়া সাতটার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন আশরাফুল ইসলামকে ঘিরে ফেলে র‍্যাব। পরবর্তীতে তাকে তল্লাশি করে ১১৩১ পিস ইয়াবা এবং ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত গফুর শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদকের পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
​ক্যাপ্টেন তাবরীজ আরও বলেন, “মাদকমুক্ত সমাজ বিনির্মাণে র‍্যাব-১২ সর্বদা আপসহীন। আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধীরা যতই সতর্ক থাকুক না কেন, আইনের চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST