300
ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া 

admin
December 2, 2025 11:44 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জের সলঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় সলঙ্গা থানার গরু হাট মাঠে সলঙ্গা থানা জিয়া পরিষদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদের সভাপতি আতিকুল ইসলাম হিলটন খন্দকারের সভাপতিত্বে ও সলঙ্গা থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন,  নজরুল মাষ্টার, সহকারী অধ্যাপক মুঞ্জরুল আলম, আব্দুল রাজ্জাক মাষ্টার, রেজাউল করিম রেজা,  আব্দুস সোবহান, শামীম রেজা, ছানোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন ও রঞ্জু আহমেদ, বাবলু আহমেদ প্রমুখ।পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST