নুসরাত জাহান নিশু,রাজস্থলী.
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৯৯ আসনের ১২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ধানের শীষে দীপেন দেওয়ান ১০৯০৩, নিকটতম প্রতিদন্ডী রিক্সা প্রতীকের আবুবক্কর ৬৫৬, জাতীয় পার্টি ২৩০ ভোট, হাত পাখা প্রতীকের জসিম উদ্দিন ১১৩ ভোট, লাঙ্গল প্রতীকের ২৩০ ভোট, গণঅধিকার ২৪, ফুটবল ৮৩ ও কোদাল ৭০ ভোট পেয়েছেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে পরেছে ৮৬৬৫ ভোট আর ১১৪৭২ পরেছে ‘না’ ভোটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার সেলিনা আক্তার বলেন,সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠান শেষ হয়।
নির্বাচন অফিস সূত্রে জানায়, রাজস্থলী উপজেলার মোট ১২টি ভোটকেন্দ্রে নিবন্ধিত ভোটার ছিলেন ২১ হাজার ৬২৫জন।
শতকরা ভোট পড়েছে- ৫৭.৭১%। বে সরকারি ভাবে ফলাফল ঘোষণা করার সময় রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান, সহকারি পুলিশ সুপার, মোঃ নুরুল আমীন, ওসি খালেদ হোসেন, সহ বিভিন্ন দলের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গণমাধ্যম কর্মী , প্রিজাডিং ও পোলিং অফিসারগন উপস্থিত ছিলেন।
নুসরাত জাহান নিশু
০১৮২৬-৩৪৩৬১৩

