300
ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Link Copied!

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
দীর্ঘ যানজট আর যাত্রীদের ভোগান্তির পর যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক শনিবার সকাল ৯টার দিকে যানজটমুক্ত হয়েছে। যাত্রী ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে সেতুর ঢাকামুখী লেনে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ে। এতে যানজটের কবলে পড়তে হয় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের।

শুক্রবার রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে একটি বাস সামনে থাকা আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে এক যাত্রী নিহত ও অন্তত পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার ভোরে সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে গেলে সেতুর দুই প্রান্তে আবারো দীর্ঘ যানজটহয়। দুপুর ১টা দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশের ফেসবুকে উল্লেখ করা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এই কারণে যমুনা সেতুর পূর্ব পাশ থেকে ফোর লেনে যানবাহন চলাচল করছে। বর্তমানে ঢাকাগামী টোল প্লাজা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, যমুনা সেতুর ওপর দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ার কারনে সিরাজগঞ্জ অংশে শনিবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সকালে দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহনগুলো সেতুর ওপর থেকে সরিয়ে নেয়ার পর এখন যানজটমুক্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST