300
ঢাকাThursday , 8 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

admin
January 8, 2026 6:54 pm
Link Copied!

গ্রামীণ খবর.

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো: রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

মো. রুহুল আমিন মল্লিক বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা’ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো।

এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST