300
ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের নতুন নেতৃত্বে আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়াকে সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল।

admin
March 13, 2026 8:46 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে কেন্দ্র করিয়া সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাইতেছে। এ প্রেক্ষাপটে আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়াকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দেখতে চাহেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছাত্রনেতৃবৃন্দ।
তাঁহারা মনে করেন, দীর্ঘদিন ধরিয়া ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকিয়া আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়া সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখিয়াছেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে তিনি ছাত্রদলকে একটি সুসংগঠিত ও গতিশীল ধারায় পরিচালনা করিতে সক্ষম হইবেন বলিয়া নেতাকর্মীরা আশা প্রকাশ করিয়াছেন।
ছাত্রনেতৃবৃন্দ আরও জানান, অতীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করিয়াছেন। কঠিন সময়েও সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও দায়বদ্ধতা ছাত্রসমাজের নিকট তাঁহাকে একটি গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত করিয়াছে।
তৃণমূল নেতাকর্মীদের মতে, বর্তমান সময়ে ছাত্রদলকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কর্মমুখী সংগঠনে রূপান্তর করিবার জন্য একজন অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী নেতার প্রয়োজন। সেই বিবেচনায় আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা সময়োপযোগী ও যৌক্তিক সিদ্ধান্ত হইবে বলিয়া তাঁহারা অভিমত ব্যক্ত করিয়াছেন।
সংশ্লিষ্ট মহলের প্রতি তাঁহারা আশা প্রকাশ করিয়াছেন যে, ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্ধারণে তৃণমূলের প্রত্যাশা, ত্যাগ ও সাংগঠনিক অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হইবে এবং আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা হইবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST