300
ঢাকাFriday , 15 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলার রহমানের ইন্তেকাল, বিকেলে জানাজা

admin
May 15, 2026 12:47 pm
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সলঙ্গা থানা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ ফজলার রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আজ শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল (বাদ আছর) বড়গোঁজা কবরস্থান সংলগ্ন মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
​এদিকে প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST