300
ঢাকাSaturday , 16 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গা ইউপি’র প্যানেল চেয়ারম্যান মন্টুকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম মন্টু। জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
​অফিস আদেশ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ০৩ মে ২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে সলঙ্গা ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে পূর্বের একটি অফিস আদেশ বাতিল করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার পরিপত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩, ১০১ ও ১০২ ধারার আলোকে রফিকুল ইসলাম মন্টুকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে অগোছালো অবস্থায় থাকা সলঙ্গা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে এর ফলে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
​দায়িত্ব পাওয়ার পর সলঙ্গা ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান। এদিকে, রফিকুল ইসলাম মন্টু পেশাগত সাংবাদিকদের সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি পরিষদ পরিচালনার দায়িত্ব পাওয়ায় গতকাল শুক্রবার বিকেলে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র পক্ষ থেকেও তাকে সংবর্ধনা প্রদান ও মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
​এক প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু বলেন, “আমাকে এই দায়িত্ব দেয়ায় সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, ডিডিএলজি-সিরাজগঞ্জ এবং সুযোগ্য উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। পরিষদের সকল সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। ইউনিয়নবাসী যেন সেবা নিতে এসে কোনো ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকব। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST