300
ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় কোরবানি সম্পর্কিত জরুরী মাসায়িল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় থানা ওলামা পরিষদের উদ্যোগে কুরবানী সম্পর্কিত জরুরি মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আখতারুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল বাদ মাগরিব থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত কোরবানি সম্পর্কিত জরুরী মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কুরবানি সংক্রান্ত প্রশ্নের- উত্তর প্রদান-সহ জরুরি মাসায়িল সম্পর্কিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনাযিরে বাঙ্গাল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শফী কাসেমী সাহেব দা.বা. বগুড়া।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব দা.বা সিরাজগঞ্জ।

আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিউল্লাহ শামীম,খতিব সিরাজগঞ্জ জেলা মারকায মসজিদ, মাওলানা আব্দুল গফুর সাহেব খতিব সলঙ্গা বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা নুর উদ্দিন নোমানী সাহেব খতিব সলঙ্গা বায়তুর মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। এই মাসায়িল শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সলঙ্গা অঞ্চলের আলেম ওলামায়ে কেরাম-সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST