300
ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

admin
September 15, 2026 9:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে গরু চুরি নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে মো. হবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা চুরি হয়। গরু তিনটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

শরিফুল ইসলাম বলেন, রাতে গরুগুলো গোয়ালঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তবে বাড়ির ঘরগুলোতে শেকল দেওয়া থাকায় তাৎক্ষণিকভাবে বাইরে বের হতে পারেননি। পরে বাইরে এসে দেখেন, চোরেরা গরুগুলো একটি গাড়িতে তুলছে। এ সময় তিনি চিৎকার করে ডাকাডাকি করলে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে চলে যায়।

একই রাতে আদিত্য বাড়িয়া এলাকার আব্দুল হামিদ মন্ডলের ছেলে দিনমজুর তরিফুল ইসলাম (৩৮)-এর গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়। এর মধ্যে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী রয়েছে। গরু তিনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

তরিফুল ইসলাম বলেন, রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. ছাইদুল ইসলাম (আবির)
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
০১৭৫০-৭০৭৬৩৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST