সিরাজগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬ টায় পৌর শহরের চৌরাস্তায় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব তৃতীয় তলায় আধুনিক কনফারেন্স রুমে বেসরকারি স্যাটালাইট টেলিভিশন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মস্তফা রুবেলের আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের
সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি কেক কেটে এঁর উদ্বোধন করেন
অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ (সদর সার্কেল) মোঃ নাজরান রউফ।
বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি হীরুকগুণ, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী,
ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, , সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ,
আপ্যায়ন সম্পাদক মোঃ রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর কবীর, মাইটিভি জেলা প্রতিনিধি মোনায়েম খান, সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম, গাজীটিভি জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য শুভ ঘোষ, মোঃ হোসেন আলী (ছোট্ট), , আশরাফুল ইসলাম জয়, মোঃ রুবেল হোসেন, , ছাম্মি আহমেদ আজমীর, , শিবলী রহমান শিপু, মোঃ নাজমুল ইসলাম, , মোঃ নজরুল ইসলাম, ফেরদৌস হোসেন, সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল আলীম, প্রমুখ,।

