স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে মুসলিম হেলফেন জার্মানী এর পক্ষ থেকে সোস্যাল এইড এর পৃষ্ঠপোষকতায় ১ হাজার দরিদ্র দুস্থ ও অসহায়দের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
মুসলিম হেলফেন জার্মানীর পক্ষ থেকে ও সোস্যাল এইডএর মাধ্যমে ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চাউল বিতরণোত্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোস্যাল এইড এর জেলা প্রকল্প কর্মকর্তা এস এস আব্দুস সালাম মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে
এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাউল
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোস্যাল এইড এর ডাইরেক্টর ফিন্যান্স এন্ড এডমিন মুহাম্মদ আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোস্যাল এইড এর ডাইরেক্টর ফিন্যান্স এন্ড এডমিন মুহাম্মদ আলী বলেন, সিরাজগঞ্জে মুসলিম হেলফেন জার্মানী এর পক্ষ থেকে সোস্যাল এইডের মাধ্যমে আজকের এই মহতী আয়োজন—চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই উদ্যোগ কেবল একটি সহায়তা কার্যক্রম নয়, এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আমরা সবাই জানি, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা নিত্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে কষ্টের মধ্যে দিন কাটান। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আজকের এই চাল বিতরণ সেই দায়িত্ব পালনের একটি ক্ষুদ্র প্রয়াস।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন। এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করে।এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে ইনশাল্লাহ।
এসময়ে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবৃদুল্লাহেল অফি, বেসরকারি টেলিভিশন যমুনা টিভি সিনিয়র স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আমরা ৮৬ ব্যাচের সাধারণ সম্পাদক মন্জুর শাহীন, মোঃ মনোয়ারুল ইসলাম জুয়েল, সুখ পাখি প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রজব আলী, সহ সোস্যাল এইডএর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ মুসলিম হেলফেন (Muslimehelfen e.V.) জার্মানি ভিত্তিক একটি অলাভজনক ও দাতব্য সংস্থা, যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত। এটি বিশ্বজুড়ে এবং বাংলাদেশে সামাজিক উন্নয়নমূলক কাজ করে, যেমন—শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল প্রদান, এবং ত্রাণ কার্যক্রম। বাংলাদেশে স্থানীয় সংস্থার সহায়তায় তারা এই সাহায্যগুলো পৌঁছে দেয়।

