300
ঢাকাSunday , 13 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

admin
July 13, 2025 6:03 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভূইয়াগাঁতী ফুলজোড় নদীর ব্রীজে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভুমি, নদী ও ব্রীজ ভাঙন রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোকাদ্দেস হোসেন সোহান, সিরাজুল ইসলাম সোহাগ, সাইদুল ইসলাম, ফরিদুল ইসলাম, রাসেল মাহমুদ, রুবেল শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে ফুলজোড় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, রাস্তা ঘাট ও বিভিন্ন স্থাপণা। বিশেষ করে ভূইয়াগাঁতী ব্রীজটি হুমকির মুখে রয়েছে। বিগত দিনে সরকারের নেতারা ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে একটি চক্র আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। উপজেলা প্রশাসন জরিমানা আদায়ের পরেও প্রভাবশালী মহলেরা আবারও অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা করছে। আমরা দ্রুত এই বালু উত্তোলন বন্ধ চাই।

উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ঘুড়কা ইউনিয়নের নায়েব মুসসুর আলী সরেজমিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

তিনি মানববন্ধন কর্মসূচিতে বলেন, আপনারা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে একটি যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় প্রায় ৩ শতাধিক এলাকাবাসী ও সচেতন মহলেরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST