300
ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১

admin
December 24, 2025 8:52 pm
Link Copied!

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম বলে জানা গেছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের গেটের সামনে, মিডিয়া কর্মীদের আড্ডাস্থলের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা সদৃশ কিছু নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম রূপালী বাংলাদেশকে বলেন, ‘ফ্লাইওভারের ওপর থেকে কেউ কিছু একটা নিচে নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST