300
ঢাকাWednesday , 18 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয় সলঙ্গার গল্প’র উদ্যোগে দেড় শতাধীক পরিবার পেল ঈদ উপহার

admin
March 18, 2026 4:12 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমুল, অসহায়,হতদরিদ্রদের মাঝে হাসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করলেন মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে দেড় শতাধীক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।রোজাদার নারী-পুরুষদের হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের সদস্যরা।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,পোলার চাউল,চিনি,দুধ,লাচ্ছা,আলু, পেয়াজ,লবণ,তেল,ডাল,সাবান ইত্যাদি। স্বাগত বক্তব্য রাখেন,গ্রুপটির চীফ এডমিন শাহ আলম মাস্টার।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সলঙ্গার অসহায়,দরিদ্র,দিনমজুরদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ। সলঙ্গা এলাকার অসহায়,গরিব-দু:খীদের কল্যাণে কাজ করতে চায় তারা।গ্রুপটি ছিন্নমুল,অভাবী মানুষদের পাশে দাঁড়াতে চায়।সকলের সহযোগীতা নিয়ে মানব কল্যাণে অগ্রণী ভুমিকা রাখছে গ্রুপের একঝাঁক পরিশ্রমী তরুণ-তরুণীরা।সংগঠনের সদস্যরা মানব কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে চায়।ঈদ সামগ্রী ছাড়াও সংগঠনটি গরিব-অসহায়দদের শীতবস্ত্র বিতরণ,টিউবওয়েল বিতরণ,কন্যাদান,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানাবিধ উদ্যোগ নেয়ায় বক্তাগণ প্রশংসা করেন।বক্তাগণ আরও বলেন,আগামীতেও মানব কল্যাণে এমন মহৎ কাজ চলমান থাকবে।সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তাড়াশের ঝুরঝুরি গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম শফি তালুকদার,শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ কে.এম আব্দুল মজিদ,
সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার,প্রভাষক তাজউদ্দীন,আব্দুর রহিম মাস্টারসহ অনেকে।সংগঠনের একঝাঁক তরুণ-তরুণীদের মধ্যে উপস্থিত ছিলেন,এডমিন শাহিদুল ইসলাম,শিক্ষাবিদ হারুনর রশিদ,নাজমুল হুদা,তুষার আহমেদ,সজীব আহমেদ জয়, রেদওয়ান,ইয়াসমিন,চাঁদনী,সোয়া মনিসহ অনেকে।অনুষ্ঠানটি পরিচালনা করেন,সলঙ্গার আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব,সুমিষ্ট ভাষ্যকর এস.এম ফারুক হায়দার।শেষে সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST