300
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

admin
August 31, 2026 7:25 pm
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এলো নবম জাতীয় পে-স্কেল। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৫টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
​বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশ উপস্থাপন করা হলে মন্ত্রিসভা তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হিসেবে ধরা হলেও তা ধাপে ধাপে পরিশোধ করা হবে। খুব দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে, যার জন্য এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
​২০১৫ সালের সর্বশেষ পে-স্কেলে সর্বোচ্চ গ্রেড-১ এর মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০ এর বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা। নতুন অনুমোদিত কাঠামোতে এই বেতন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। নতুন স্কেল অনুযায়ী গ্রেড-১ এর কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ২০ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST