300
ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ সহায়তা পেলেন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় পা হারানো রফিকুল

admin
March 14, 2026 10:43 pm
Link Copied!

রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবারীপাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুল ইসলামের হাতে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) চান্দাইকোনায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন-এর রায়গঞ্জ শাখার উদ্যোগে প্রায় দুই মাসের খাদ্যসামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক তালুকদার রফিকুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক হেলাল তালুকদার, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন সরকার, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ নাজমুল হুদা শাহীন তালুকদার, শ্রমিকদল নেতা ফিরোজ তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ আলি আশরাফ, আব্দুস সালাম, শফিকুল ইসলাম মাস্টার, খায়রুল মাস্টার ও জুয়েল সরকার।

খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে রফিকুল ইসলাম বলেন, “আমি অনেক খুশি আপনাদের দেওয়া এই সহায়তা পেয়ে। একসময় আমি আপনাদের মতোই কর্মক্ষম ছিলাম, কিন্তু দুর্ঘটনার পর এখন পঙ্গু হয়ে গেছি। আজ এই খাদ্যসামগ্রী পেয়ে আমার সন্তানদের মুখে ঈদের সময় দুমুঠো খাবার তুলে দিতে পারব। মহান আল্লাহ আপনাদের আরও উন্নতি দান করুন।”

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST