“নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার ( ০৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর ও এর আশপাশের ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এই কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ছাদবাগানসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগিং মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শাহাদাত হুসেইন,
সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

