300
ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পরিত্যক্ত অস্ত্র ও গুলিসহ এসআরবি-১২ এর অভিযান

Link Copied!

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভালবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চর মালশাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
​এসআরবি-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া নয়টার দিকে সদর থানাধীন চর মালশাপাড়ার ৩ নম্বর চায়না বাঁধসংলগ্ন একটি কাশবনে এই অভিযান চালানো হয়। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানের পেছনের ওই কাশবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় রিভালবার এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে আভিযানিক দল।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST