300
ঢাকাWednesday , 8 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কার্যক্রম উদ্বোধন ‎

admin
April 8, 2026 7:54 pm
Link Copied!

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

‎সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকালে তাড়াশ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন মাহবুব, গোপাল চন্দ্রসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে কৃষকরা স্বল্প খরচে অধিক উৎপাদন করতে পারবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট ও তিল চাষের জন্য প্রয়োজনীয় উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং পাট ও তিলের আবাদ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

‎অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST