সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ সদর উপজেলা ফকিরতলা সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙনে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াতও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ,
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের রেজিস্টার কে. এম ফিরোজ হোসেন, চীফ ইন্সট্রাক্টর শাহারা বানু, চীফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক কামরুজ্জামান, চীফ ইন্সট্রাক্টর সিভিল মো. শরিফুল ইসলাম, মো. নজরুল ইসলাম,
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন – টেক) ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডি আর এস এল সিরাজগঞ্জ জেলা রোভার মো. মহসীন আলী।

