300
ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

admin
November 29, 2025 9:49 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় সলঙ্গা থানা সদর গরু হাটা মাঠ প্রাঙ্গনে থানা কৃষকদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও আব্দুস সোবাহানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সুরুত জামান তালুকদার,থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল আলম,থানা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,জুয়েল রানা,আল-আমিন ও মাসুদ রানা,থানা কৃষকদলের সহ-সভাপতি,রফিকুল ইসলাম লিটন,থানা জিয়া পরিষদের সভাপতি হিলটন খন্দকার ও সাধারণ সম্পাদক নজরুল মাষ্টার,থানা কৃষকদলের দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন,থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন,থানা কৃষকদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম,শাহাদত,খায়রুল ইসলাম প্রমুখ।পরে সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST