300
ঢাকাWednesday , 27 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় জমে উঠেছে পার্লার ব্যবসা, ঈদ উপলক্ষে সকল সেবায় দিয়েছে বিশেষ ছাড়

Link Copied!

সংসার জীবনে ঘর সামলানোর পাশাপাশি ব্যবসা শুরু,সেই ব্যবসাকেই পেশা হিসেবে নেওয়া নতুন কিছু নয়। যারা আগে শুরু করেন,তারা একটু এগিয়ে থাকেন। যেমন রূপচর্চা ও ফ্যাশন ব্যবসায় সমসাময়িক ব্যবসায়ীদের থেকে একটু এগিয়ে আছেন সলঙ্গায় প্রিয়মূখী বিউটি পার্লার এর কর্ণধার এন্ড ট্রেইনার লাভলী পারভীন।

বিউটি পার্লারের সাথে তার সম্পর্ক ২০১০ সাল থেকে। পারিবারিক ভাবে লাভলী নিজেই একটু সৌখিন টাইপের ছিলো,তাই রুপের বাড়তি যত্ন ও পরিপাটি করতে নিজেও মাঝে মাঝে শহরে গিয়ে বিউটি পার্লারের সেবা নিত। তাদের সেবা দেখে, বিউটি পার্লারের (কর্মী) মেয়েদের আচার আচারণ দেখে ভালো লাগতো। আর এই ভালো লাগা থেকেই বিউটি পার্লার গড়ে তোলার আগ্রহ জন্মে তার। ২০১৫ সালে তিনি ঢাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে সলঙ্গা বাজারে প্রতিষ্ঠা করেন বিউটি পার্লারের ব্যবসা, নাম দেন প্রিয়মূখী বিউটি পার্লার।

নিজের ব্যবসা শুরু করার বিষয়ে তিনি বলেন- আমি নিজেই সাবলম্বী হতে এবং অন্য মেয়েদেরকে সাবলম্বী করতে কিছু করতে চাই। এ চিন্তা থেকেই মনে হলো আমি পার্লারের ব্যবসা করব,কারণ ফ্যাশনের সাথে রূপচর্চার একটি সম্পর্ক আছে। সুন্দর থাকার জন্য মানুষ যেমন নানান রঙ ও নকশার জামা পরে, তেমনি রূপচর্চাও করে।

লাভলী পারভীন পার্লারে গ্রাহকদের রূপচর্চা বিষয়ে সেবা দেন। সলঙ্গা শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীরা তার কাছ থেকে নিয়মিত রূপচর্চা বিষয়ে সেবা নিচ্ছে ।

যে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি এ ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য লাভলী পারভীন বলেন- ‘ব্যবসা মানেই হচ্ছে চেষ্টা করে যাওয়া। চাকরি করে মাস শেষে একটি বেতন পাওয়া যায়, সেটি যে পরিমানই হোক। ব্যবসা হচ্ছে এই পরিমান অর্থ আয় করে, প্রতিষ্ঠানের খরচ ও কর্মীদের বেতন শোধ করে, তারপর নিজে টাকা পাওয়া। এখানে পরিশ্রম অনেক বেশি করতে হবে। ব্যবসা সামনে এগিয়ে নেওয়ার জন্যেও পরিশ্রম করতে হবে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন- ‘যখন প্রথম ব্যবসা শুরু করি, তখন এক ধরনের পরিশ্রম ছিল। তখন চেষ্টা থাকত, যে পরিমান অর্থ বিনিয়োগ করেছি, সে অর্থ কিভাবে ঘরে ফেরানো যাবে। এখন পরিশ্রম করছি- সেবার মান ধরে রাখার জন্য, ব্যবসা আরও বড় পরিসরে নেওয়ার জন্য।

বর্তমানে যারা ব্যবসা শুরু করতে আগ্রহী, তাদের একটি বিষয় গুরুত্বেও সাথে বিবেচনার পরামর্শ দেন লাভলী পারভীন- ‘এখন প্রতিযোগিতা বেড়েছে। দেশে শহর থেকে শুরু করে মফস্বলের প্রতিটি এলাকায় বিউটি পার্লারের সংখ্যা বেড়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর হলো- গ্রাহকের সংখ্যাও বেড়েছে। এখন সব বয়সী নারী ও প্রায় সব পেশার নারী বিউটি পার্লার এর সেবা গ্রহণ করেন। বেশি সেবা গ্রহণ করেন কর্মজীবী নারী। তাই যেসব এলাকায় কর্মজীবী নারী বেশি, সেসব এলাকায় নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারেন।

অনেকে স্বল্পমেয়াদী একটি কর্মশালা বা প্রশিক্ষণ নিয়ে বিউটি পার্লার এর ব্যবসা শুরু করতে চান?

তাদের জন্য নিজের ব্যবসার অভিজ্ঞতা থেকে লাভলী পারভীন বলেন-‘বিউটি কোর্স করে রূপচর্চার এ টু জেট শেখা সম্ভব হয় না। এখানে হয়তো একটি ধারণা পাওয়া যায়। তবে পার্লারের ব্যবসায় সফলতা পাওয়ার জন্য ডিটেইল কাজ শেখা জরুরি।

রূপচর্চার নিখুঁত জ্ঞান ছাড়াও এখানে গ্রাহক সেবা ও সন্তুষ্টির বিষয় আছে। বিনিয়োগের বিষয় আছে। বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার বিষয় আছে। ব্যবসায় লাভ হতে পারে, লোকশান হতে পারে। গ্রাহক ধরে রাখার বিষয় আছে। মাসের লাভ ক্ষতির হিসেব আছে। প্রথম থেকেই অর্থ উপার্জন করা সম্ভব নাও হতে পারে। ব্যবসায় লোকসান হলে তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। পার্লার ব্যবসার মূল শক্তি হচ্ছে ভালোভাবে পরিচালনা করা। সুন্দরভাবে গ্রাহকদের সেবা দেওয়া। গ্রাহক ধরে রাখার বিষয়ে যিনি যত দক্ষ হবেন, যারা যত ভালো মানের সেবা দিতে পারবেন তারা পার্লার ব্যবসা ভালো করতে পারবেন। ব্যবসার এসব খুঁটিনাটি দিক বিবেচনা করেই বিউটি পার্লার এর ব্যবসা শুরু করা উচিত। এরপর আপনি কোন এলাকায় ব্যবসা শুরু করতে চান, সে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা, চাহিদা,রুচি ইত্যাদি বিষয় বিবেচনা করে বিউটি পার্লার এর ডেকোরেশন করতে হবে। যাতে গ্রাহকরা বিউটি পার্লারের পরিবেশটিকে তার নিজের পরিবেশ মনে করে।
সবশেষে তিনি বলেন, আসছে আগামী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সলঙ্গা হাজ্বী মহিউদ্দিন রেদয়ান সুপার মার্কেটে (ডিমহাটা গলি) প্রিয়মূখী বিউটি পার্লারে সকল সেবার উপর রয়েছে বিশেষ ছাড়!
ঈদের খুশিতে
সাজুক সবাই
স্বল্প বাজেটে। হাইড্রোফেসিয়াল এর কাজ করলে চুলকাট ও ভ্রু প্লাক একদম ফ্রী। হেয়ার স্পা, বৌ সাজ,মেহেদী সাজ-সহ সকল কাজে থাকছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড়!!!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST