300
ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয় সলঙ্গার গল্প’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
December 20, 2025 4:22 pm
Link Copied!

জি,এম স্বপ্না.

“মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন” এ স্লোগানকে সামনে রেখে “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলঘ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চীফ এডমিন শাহ আলম।এ সময় উপস্থিত ছিলেন,
রেব হেডকোয়ার্টার এর আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল,সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,উপদেষ্টা এস.এম ফারুক হায়দার,সহকারি অধ্যাপক বেলাল হোসেন,প্রভাষক তাজউদ্দীন,এডমিন তুষার,হারুন অর রশিদ,শাহিদুল,হাফিজ,মিলন, রাকিব,ফরহাদসহ অনেকে।সহযোগীতায় ছিলেন,আব্দুল আলিম হজ্ব কাফেলা,জুম ইলেট্রনিক্স,লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা।
বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ,শিশু-কিশোর ও বৃদ্ধ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।এ ছাড়াও রক্তের গ্রুপ,ওজন,প্রেসার ও ডায়াবেটিস বিনামূল্যে পরীক্ষা করা হয়।
সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম,
মুখ,চোয়াল ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,সার্জারী বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ অলি আহমেদ পারভেজ ও মেডিসিন,চর্ম যৌন রোগে অভিজ্ঞ ডা.মোঃ আব্দুল্লা আল কাফি এবং ডা: সুমাইয়া বিনতে সাত্তার (এমবিবিএস,এমআরসিওজি (লন্ডন)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST