পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বিকেল ৪টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসকের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন। সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (তোবারক হ্যাপি), বীর মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আকতার করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ূন কবির, জিয়া পরিষদের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক নুরে আলম টুটুলসহ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জ্বালানি তেল ও ফুয়েল কার্ড সংক্রান্ত বিষয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং স্থানীয় সমস্যার সমাধানে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

