300
ঢাকাFriday , 13 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের বিসকা শাখায় অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ২

admin
June 13, 2025 2:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিসকা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নি সংযোগের মামলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম(৪১) ও যুবলীগ নেতা শিহাব সরকার(৩৬) গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

জানা যায়,শফিকুল ইসলাম উপজেলার বিসকা ইউনিয়নের তারাটি গ্রামের মৃত আ: মোতালেব এর ছেলে এবং শিহাব সরকার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান আ: রব সরকারের ছেলে।

বৃহস্পতিবার(১২জুন) রাত সাড়ে ৩ টায় কাশিগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সজীব কুমার দাস বলেন,মঙ্গলবার (১০জুন) দিনগত রাত ১০টায় উপজেলায় বিসকা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখাটির সীমানা দেওয়াল টপকে কাঁচের জানালা ভেঙ্গে ভেতরে অগ্নিসংযোগ দেয় দুর্বৃত্তরা।

ভেতরের দিকে আগুনের অস্তিত্ব টের পেয়ে কর্তব্যরত গার্ড মো: তোফাজ্জল হোসেন (৫২)স্থানীয় দুইজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ সময় ব্যাংকের পিছনের রুমের একটি কাঠের চেয়ার ও একটি কাঠের টেবিল এবং কিছু গ্রাহকের পুরাতন কাগজপত্র পুড়ে যাই। এই ঘটনায় গ্রামীণ ব্যাংকের বিসকা শাখার ম্যানেজার আ: রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতজনদের আসামি করে মামলা দায়ের করেন।

দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং যুবলীগ নেতা শিহাব সরকারকে গ্রেফতার করে ১২ই জুন বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST