300
ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ধুবিলবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন

Link Copied!

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রায়গঞ্জের ধুবিল ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আব্দুল করিম সিরাজী। তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশ এর রায়গঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এবং ধুবিল ইউনিয়নের ইছিদহ বাজারে অবস্থিত ফয়জুল উলুম বহুমুখী মডেল মাদ্রাসা ও রাবেয়া বসরী (র:) মহিলা কওমি মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় মাওলানা আব্দুল করিম সিরাজী বলেন,

“পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি ধুবিল ইউনিয়নবাসীসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবো। মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ।”

শেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST