300
ঢাকাWednesday , 18 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী হলেন বাঁশখালীর কালীপুরের মেধাবী তরুণ মুহাম্মদ আশেক উল ওয়াহিদ তালুকদার (শুভ)

admin
March 18, 2026 5:33 pm
Link Copied!

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কৃতি সন্তান মুহাম্মদ আশেক উল ওয়াহিদ তালুকদার (শুভ) সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তিন ধাপের প্রিলি, রিটেন ও ভাইভা পরীক্ষায় সফলভাবে পাস করে তিনি অ্যাডভোকেটশিপ অর্জন করেন। তিনি উপজেলার পূর্ব কোকদণ্ডী এলাকার ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান।
তাঁর পিতামহ মরহুম শফিউল্লাহ তালুকদার পূর্ব কোকদণ্ডীর ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। মুহাম্মদ আশেক উল ওয়াহিদ তালুকদার (শুভ) ‘উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পূর্ব কোকদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য জনাব আবদুল ওয়াহেদ তালুকদারের জ্যেষ্ঠ পুত্র।
শিক্ষা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধে সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠা এই মেধাবী তরুণ এর আগে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
আইন ও ন্যায়ের পথে তাঁর এই অগ্রযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, এটি তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
নতুন প্রজন্মের একজন আইনজীবী হিসেবে মুহাম্মদ আশেক উল ওয়াহিদ তালুকদার (শুভ) সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং সত্যের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করবেন- এমনটাই প্রত্যাশা তাঁর পরিবারের।
মহান আল্লাহ যেন তাঁকে জ্ঞান, সততা ও কর্মের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন এবং পেশাগত জীবনে সাফল্যের দ্বার উন্মুক্ত করে দেন-এই দোয়া ও শুভকামনা জানিয়ে স্থানীয় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST