300
ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

” স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও  বনার্ঢ়্য র‍্যালি   অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের সিভিল সার্জন কার্যালয়ে এবং  সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসটি উপলক্ষে  সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে এক বনার্ঢ়্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।  এর আগে
বনার্ঢ়্য র‍্যালিটি  উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বনার্ঢ়্য র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ
সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন -অতিরিক্ত
জেলা প্রসাশক  (  সার্বিক)  গনপতিরায়। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ
ডেপুটি সিভিল সার্জন , ( ভারপ্রাপ্ত)  ডাঃ রিয়াজুল ইসলাম, প্রমূখ।

  অনুষ্ঠানের প্রধান অতিথি গনপতিরায় বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন হয়ে আসছে। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। তিনি আরো বলেন, হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশু ও টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য মারাত্মক হতে পারে । এটি বায়ুবাহিত (হাঁচি-কাশি) রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে । জ্বরের সাথে লাল র‍্যাশ বা দানা, কাশি ও চোখ লাল হওয়া এর প্রধান লক্ষণ। এ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।  
এসময়ে  আরো উপস্থিত  থেকে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতিও  বেসরকারি স্যাটালাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার
হীরুকগুণ,  
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ুন কবির, ও
সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হাই,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আলী নোওয়াজ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফারিহা তাসলিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST