সিরাজগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভালবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চর মালশাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
এসআরবি-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া নয়টার দিকে সদর থানাধীন চর মালশাপাড়ার ৩ নম্বর চায়না বাঁধসংলগ্ন একটি কাশবনে এই অভিযান চালানো হয়। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানের পেছনের ওই কাশবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় রিভালবার এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে আভিযানিক দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

