300
ঢাকাMonday , 11 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

admin
August 11, 2025 4:46 pm
Link Copied!

রায়গঞ্জ প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি গোলাম মুক্তাদির, চ্যানেল এস এর প্রতিনিধি রাম সরকার বিপ্লব, আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী,দৈনিক আমার দেশ এর প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল রানা,দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির,দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি আসাদুজ্জামান সজল প্রমুখ।
এ সময় রায়গঞ্জ প্রেস ক্লাব,রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ‘সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিসহ দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যাকারী এবং তাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST