300
ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছালাম আহত

admin
July 8, 2025 9:14 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন বহনের অভিযোগে জনতার ধাওয়া খেয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মিশু গাড়িকে চাপা দিলে গুরুতর আহত হন শিক্ষক আব্দুস ছালামসহ তিনজন।গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাটিকুমরুল রোড গোলচত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসে মাদক বহনের খবর পেয়ে এলাকার ৩০/৪০ জন মানুষ গাড়ীটি থামাতে  ধাওয়া দিলে রাস্তার পাশ্বে দাঁড়িয়ে থাকা একটি মিশুক গাড়ির ওপর উঠে যায়। তীব্র গতির ধাক্কায় মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মিশুক গাড়িতে থাকা  আহতদের মধ্যে শিক্ষক আব্দুস ছালাম ছিলেন। আব্দুস ছালাম জানান, দুর্ঘটনায় তার ডান হাত ও পা কেটে গেছে এবং কোমরে প্রচণ্ড আঘাত পান।  পরে তিনি স্থানীয়দের সহায়তায়  সলঙ্গা বাজারের বদরুল আলম ডাক্তারের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নেন এবং বর্তমানে সে নিজ বাসায় বিশ্রামে আছেন।
শিক্ষক আব্দুস ছালাম প্রতিদিনের মতো সলঙ্গা নিজ বাসা হতে তার কর্মস্থল বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তিনি একজন সৎ ও যোগ্য শিক্ষক, পাশাপাশি দৈনিক করতোয়া পত্রিকা ও দৈনিক কলম সৈনিক পত্রিকার সাবেক সলঙ্গা প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন দক্ষতার  সাথে দায়িত্ব পালন করেছেন।
ঘটনার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭১৩-৭৯৮৯৬৯) হারিয়ে যায়। তিনি পরিচিতজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তার নাম ও নম্বরটি যেন সংরক্ষণ করা হয় এবং দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST