300
ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‎ইসলামপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১০ নেতাকর্মী জেলহাজতে

admin
April 6, 2026 3:08 pm
Link Copied!

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দসহ মোট ১০ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। বিজ্ঞ আদালত মামলার ‍গুরুত্ব বিবেচনা করে তাদের জামিন নামঞ্জুর করে দেন।

‎সোমবার (৬ এপ্রিল, ২০২৬) জামালপুরের ইসলামপুর আমলি আদালতে তারা এই আবেদন দাখিল করেন। ইসলামপুর থানায় দায়েরকৃত মামলা, যা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছিল।

‎আদালতে আত্মসমর্পণকারী ছাত্রলীগের নেতৃবৃন্দ হলেন, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান এবং সধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন সুমন, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাওন সরকার, স্থানীয় ছাত্রলীগ নেতা মোঃ মাহবুব রহমান মেরাজ। এছাড়াও গেন্দা শেখ, সাইফুল ফারাজী, মো: রিপন, মো: জিসান সহ ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোট ১০ জন নেতাকর্মী এই জামিন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিলেন।

‎আদালত সূত্রে জানা যায়, আসামিরা উক্ত মামলায় এফআইআর ভুক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া মেনে স্বেচ্ছায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের আইনজীবীরা আদালতের কাছে যুক্তি প্রদর্শন করেন যে, মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাদের জামিন মঞ্জুর করা প্রয়োজন। কিন্তু বিজ্ঞ আদালত মামলার ‍গুরুত্ব বিবেচনা করে তাদের জামিন নামঞ্জুর করে দেন।

‎এই ঘটনার পর আদালত প্রাঙ্গণ ও ইসলামপুর উপজেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালত থেকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST