300
ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
​মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানাধীন তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
​আটককৃত শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।
​এসআরবি-১২ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তেলকুপি এলাকার কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানোর সময় নেশাজাতীয় ইনজেকশনসহ শাহনাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা জয়পুরহাট জেলা থেকে এসব বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করতেন। এরপর কৌশল হিসেবে গণপরিবহন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে তা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-১২ এর এমন অভিযান অব্যাহত থাকবে।
​এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST