300
ঢাকাWednesday , 3 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: প্রধান আসামি শান্ত গ্রেপ্তার

Link Copied!

​সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল হোতা মো. শান্ত (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। দীর্ঘ এক মাস আত্মগোপনে থাকার পর বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
​র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে ওই শিশুকে নানা প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় শান্ত। বাড়িতে অভিভাবকহীনতার সুযোগ নিয়ে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এই জঘন্য ঘটনার পর থেকেই অভিযুক্ত শান্ত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
​ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ৩ মে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়গঞ্জ থানায় একটি মামলা (নং-৪) দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে সিরাজগঞ্জসহ পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST