সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রী ২৩:৫০ ঘটিকায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামস্থ জনৈক মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
মো. কাওছার হাবীব (২৫), পিতা-মো. নজরুল ইসলাম।
মো. শরিফুল ইসলাম (৩০), পিতা-মো. সাজ্জাদ আলী।
উভয়ের ঠিকানা: সাং-ভাদাশ, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট বা অ্যাপসের মাধ্যমে অবৈধ জুয়া খেলায় অংশ নিয়ে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১২।

