300
ঢাকাWednesday , 14 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় সোনালী শীষে কৃষকের স্বপ্ন

admin
May 14, 2025 3:03 pm
Link Copied!

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের মাঠে মাঠে ধান পাকতে শুরু করেছে।ইরি-বোরো ধানের সোনালী শীষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।পাকা ধান ঘরে তুলতে প্রস্তুতি নিচ্ছেন কৃষানীরা।রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য মতে,এবার রায়গঞ্জ উপজেলায় মোট ১৯ হাজার ৩০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে।কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত নলকা, ঘুড়কা,ধুবিল ইউনিয়নে কৃষকের প্রধান আবাদই ইরি-বোরো ধান।এ সব ইউনিয়নে এবারে লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে ধানের চাষ করা হয়েছে।ধান রোপনের শুরু হতেই অনুকুল আবহাওয়া,পরিমিত কীটনাশক ও সঠিক পরিচর্যায় এবারের ইরি-বোরো মাঠে যেন সোনালী ঝলক দিচ্ছে।ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় ব্রি- ২৮,মিনিকেটসহ অন্যান্য ধান পাকতে শুরু করেছে।বেশির ভাগ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে ইরি-বোরো ধানের শীষ।তাই তো সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST