জি,এম স্বপ্নাঃ
সিরাজগঞ্জের সলঙ্গার সাংবাদিক কে,এম আল আমিন এর পিতা সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মনিরুজ্জামান খন্দকার তারা (৭৮) গতকাল ২৯ জুন রাত ১ টায় হার্ড এ্যাটার্ক করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)। আজ ৩০ জুন সোমবার বাদ জোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুর সময় তিনি স্ত্রী- পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক সহ জেলা ও উপজেলার সাংবাদিক বৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের পরিবার জানাজা নামাজে সবাইকে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

