300
ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় পল্লী চিকিৎসকদের কমিটি গঠন:নজরুল সভাপতি, জিন্নাহ সম্পাদক,হিরন সাংগঠনিক

admin
April 12, 2026 10:51 am
Link Copied!

মাহমুদুল হাসান.নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার(১১ এপ্রিল)বিকেলে থানামোড়ের আছিয়া বছির মেডিকেল সেন্টার এ সলঙ্গা থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় আনোয়ারুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এম.ডি মহসীন আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ,সহসভাপতি আব্দুল আজিজ,ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমান,সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ অনেকে। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম নূরমোহাম্মদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জিন্নাহ,সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন হিরন, কোষাধ্যক্ষ এসএম ফারুক হায়দার কে করে আংশিক কমিটি গঠন করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সলঙ্গা থানার সকল পল্লী চিকিৎসকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সকল দাবি আদায়ের চেষ্টা করে যাবার প্রত্যায় ব্যক্ত করেছেন এবং কেন্দ্রীয় কমিটি সহ সিরাজগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক,সলঙ্গা থানা শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন হিরন বলেন,একটি সুস্থ সবল জনগোষ্ঠীই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা,রোগ প্রতিরোধ মূলক প্রয়োজনীয় পদক্ষেপ এবং যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের প্রতি সরকার ও সংশ্লিষ্টগণ আরো সচেষ্ট হবেন বলে আমি আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST