রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আজ রোববার ৬ জুলাই বিকেল ৪ টায় চান্দাইকোনা বাজার চত্বরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. জাকারিয়া হোসেন খান ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ । , বক্তব্যে বলেন “আমরা সকল অপপ্রচারের জবাব দেব উত্তম পন্থায়। এ ব্যাপারে ভদ্রতা ও সৌজন্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন, “অনেক রাজনৈতিক বন্ধুরাই আজ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য রাখছেন, কটু ও কুরুচিপূর্ণ ভাষায় সমালোচনা করছেন। এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই পরিষ্কার—কোনো অবস্থাতেই আমরা ভারসাম্য হারাব না। মন্দের জবাব ভালো দিয়ে দেব ইনশাআল্লাহ।”
জুলাই অভ্যুত্থানের স্মরণ করতে গিয়ে তিনি বলেন , “যাদের কারণে আজ আমরা স্বস্তির সঙ্গে সভা-সমাবেশ করতে পারছি, অনেক ক্ষেত্রে কেউ কেউ তাদের উপেক্ষা করছেন, তাচ্ছিল্যভরে কথা বলছেন। মনে রাখতে হবে—আমরা রাজনীতিবিদরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বিজয় সুনিশ্চিত করেছে ছাত্রজনতা তাদের অবদান এ জাতি ভুলে গেলে চলবে না; আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা সহ-সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম ও গোলাম আযম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, সীমাবাড়ি ইউনিয়ন আমীর মাওলানা ইমাম হোসাইন, চান্দাইকোনা ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা শওকত আলী ও মাওলানা জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

