300
ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচলিয়া চিলড্রেন প্রি-ক্যাডেট স্কুলের ৫ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

Link Copied!

শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘পাঁচলিয়া চিলড্রেন প্রি-ক্যাডেট স্কুল’ আবারও অনন্য নজির স্থাপন করেছে। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বিদ্যালয়টির ৫ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির গৌরব বাড়িয়েছে।
​বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল কোটায় এবং ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
ট্যালেন্টপুল বৃত্তি পেয়ছেন নাবিলা খাতুন, ফাইজাতুল আমরিন ও ফাহিম আহমেদ।
​সাধারণ গ্রেড বৃত্তি পেয়ছেন নাহিদ হাসান ও মাইশা খাতুন।
​শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, শিক্ষার্থীদের এই অর্জন কঠোর পরিশ্রম ও নিরলস অধ্যবসায়ের ফসল। বিদ্যালয়ের মানসম্মত পাঠদান এবং অভিভাবকদের সচেতনতায় শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
​এই সাফল্যে এলাকায় শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে উৎসাহের সঞ্চার হয়েছে। স্থানীয় সুধী মহল বিদ্যালয়ের শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST